রাজধানীর খিলক্ষেত এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার হোসেন (৩৪) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। র্যাব জানায়, নিহত আনোয়ার হোসেন কুখ্যাত মাদক ব্যবসায়ী।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া ঘটনাস্থল থেকে ৪টি ওয়ান শুটার গান, ৩৪টি কারতুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
(13)

