Site icon changetv.press

ক্রিকেট খেলায় আপত্তি নেই তালেবানের

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ছেলেদের ক্রিকেট খেলায় তাদের কোন সমস্যা নেই।

তালেবান কর্তৃপক্ষ ক্রিকেট বোর্ডে কোনো বদল করেনি বলে জানা গেছে। আজিজুল্লাহ ফজলিকেই ফের আফগান ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। রোববার টুইট করে এমনটাই জানান হল বোর্ডের টুইটার থেকে।

রোববার টুইটে লেখা হয়, ‘আজিজুল্লাহ ফজলিকেই ফের ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে নিযুক্ত করা হল। আগামী দিনে তার নেতৃত্বেই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আফগানিস্তান।’ সাবেক ক্রিকেটার আবদুল্লাহ মাজারিকে সাথে নিয়ে ক্রিকেট বোর্ডের দফতরে ঢুকেছিল তালেবান। তবে ছেলেদের ক্রিকেটে তারা হস্তক্ষেপ করবে না বলেই মনে করা হচ্ছে।

আফগান ক্রিকেট বোর্ডের এক কর্তা হিকমাত হাসান বলেন, ‘ক্রিকেট খেলা নিয়ে তালিবানের কোনো অসুবিধা নেই। আমাদের মতো করেই কাজ করতে বলেছে তারা।’

ছেলেদের ক্রিকেট নিয়ে অনিশ্চয়তা না থাকলেও, মেয়েদের ক্রিকেট নিয়ে রয়েছে। এখনো সেই বিষয়ে কোনো কিছু জানা যায়নি। রশিদ খান, মুহাম্মদ নবিরা রয়েছেন ইংল্যান্ডে। আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের খেলবেন তারা।

(0)

Exit mobile version