Site icon changetv.press

কেমন করে ভুলি তার সে গর্জন: আসিফ নজরুল

গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে জয় নিয়ে বিদায় নিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ।

বাংলাদেশের ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি অধিনায়ক থাকা অবস্থায়ই সংসদ সদস্য হয়ে রাজনীতির প্রাঙ্গণে প্রবেশ করেছেন। শনিবার এই খেলোয়াড়কে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

মাশরাফীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, জীবনে একটা দুটো ভুল সব অর্জনকে ম্লান করতে পারে না । রাতের ভোটের রাজনীতিক হিসেবে মাশরাফী মানুষকে যতটা কষ্ট দিয়েছেন, ক্রিকেটার হিসেবে আনন্দ দিয়েছেন তার চেয়ে অনেক অনেক বেশি । দেশকে করেছেন গৌরবান্বিত অজস্র বার ।

আসিফ নজরুল আরও লেখেন, কেমন করে ভুলি তার সে গর্জন ‘ধরায় দেবানি’ ! ওয়েষ্ট ইন্ডিজে অধিনায়কত্ব বদলির সময় সাকিবের প্রতি মহত্ব । অজস্র বিজয়ে জীবনপন যুদ্ধ । আর অনেক বছরের সুনিপুন অধিনায়কত্ব । সবশেষে তিনি লেখেন, ‘বিদায়কালে অধিনায়ক মাশরাফীর জন্য ভালোবাসা, কৃতজ্ঞতা ।’

(20)

Exit mobile version