Site icon changetv.press

কারণ ছাড়া বের হলেই গ্রেফতার: ডিএমপি কমিশনার

আগামীকাল বৃহস্পতিবার থেকে জারি করা সরকারি বিধিনিষেধের সময় অকারণে ঘর থেকে বের হলে তাকে গ্রেফতার করে মামলা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘এমনও হতে পারে প্রথম দিন ডিএমপিতে পাঁচ হাজার মানুষ গ্রেফতার হয়েছে। এবার আমরা অত্যন্ত শক্ত থাকবো।’

বুধবার (৩০ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, সঙ্গত কারণ ছাড়া কেউ যদি ঘর থেকে বের হয় তবে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হবে। তার বিরুদ্ধে দণ্ডবিধি ২৬৯ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হবে। আবার আদালতে না পাঠিয়ে মোবাইল কোর্ট দিয়ে তাদের তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা হবে।

এই ধারায় সর্বোচ্চ ৬ মাসের জেল, অর্থদণ্ড ও উভয়দণ্ড হতে পারে বলে জানান কমিশনার।

করোনাভাইরাসের বিস্তার রোধে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বুধবার।

(0)

Exit mobile version