Site icon changetv.press

কাবুলে ঢুকল তালেবান, পুলিশের আত্মসমর্পন

আফগানিস্তান দখল এখন সময়ের অপেক্ষা। রাজধানী কাবুলে ঢুকে পপড়েছে তালেবান। আগেই জালালাবাদ এবং মাজহার-ই-শরিফের দখল নিয়েছিল তারা। আফগানিস্তানে কাবুল-সহ ২৬টি প্রদেশ এখন তালিবানের দখলে। ইতিমধ্যে আত্মসমর্পন করেছে কাবুল পুলিস।

আফগানিস্তান সূত্রে খবর, বিভিন্ন দিক থেকে রাজধানী কাবুলকে ঘিরে ফেলেছে তালেবানরা। ইতিমধ্যে তাদের কূটনীতিকদের কাবুল থেকে বের করে নিয়ে এসেছে আমেরিকা। এমনকী, তাদের কোনও ব্যক্তির গায়ে হাত পড়লে চরম পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তালেবানের তরফে পরিস্কার জানিয়ে দেয়া হয়েছে, ‘কাবুল এখন আমাদের দখলে। তবে আমরা এখন আফগান সরকারে বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছি।’

(0)

Exit mobile version