Site icon changetv.press

কাতার থেকে ফিরলেন ৪০৯ বাংলাদেশি

কাতারে আটকে পড়া ৪০৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র তাহেরা খন্দকার এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশিদের বহনকারী বিমানটি বৃহস্পতিবার আজ সকাল সাড়ে ৯ টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

দেশে ফেরার জন্য বিশেষ ফ্লাইটে কাতার থেকে অনলাইনে আবেদন করেছিলেন ৪১৯ জন। পরে ফ্লাইটটির অনুমোদন দেওয়া হলে ৪১৪ জন দেশে ফেরার টিকিট সংগ্রহ করেন। কিন্তু শেষ মুহূর্তে ৫ জন যাত্রীর আসা হয়নি।

বিশেষ এই ফ্লাইটে অধিকাংশ যাত্রীই দেশটিতে বেকার অবস্থায় জীবন যাপন করছিলেন বলে জানা গেছে। এছাড়া, ট্যুরিস্ট ভিসা নিয়ে কাতারে গিয়েছিলেন এমন অনেক বাংলাদেশিও এই ফ্লাইটে ফিরেছেন।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আগত সবাই স্বাস্থ্য সনদ নিয়ে দেশে ফিরছেন। তাদের কারো দেহে করোনাভাইরাসের সংক্রমণ নেই।

(2)

Exit mobile version