Site icon changetv.press

কাউন্সিলর পদ থেকে আজই বরখাস্ত হচ্ছেন ইরফান

আজকের মধ্যেই কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হচ্ছেন এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আইন অনুযায়ী আজকে বরখাস্ত করা হবে। এরপর পূর্ণাঙ্গ তদন্ত শেষ করে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। এ ঘটনায় মামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যেহেতু বিচারাধীন বিষয় সেহেতু কোর্টের রায় আমলে নিয়েই বরখাস্ত করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, তিনি যেই হোন না কেন মন্দ কাজ করলে শাস্তি পেতেই হবে। এক্ষেত্রে কে কোন দলের তাও দেখা হবে না।

(1)

Exit mobile version