প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবিলায় অবহেলা ও ঘাটতির কথা স্বীকার করে নিলো চীন । সোমবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো স্টান্ডিং কমিটির পক্ষ থেকে এমনটি জানানো হয়। করোনা ভাইরাস মোকাবিলায় জরুরি ব্যবস্থাপনার সিস্টেম আরো উন্নয়ন করা দরকার ছিল বলে মনে করেন কমিটিটি।
এদিকে করোনা প্রতিরোধে উৎপত্তিস্থলের বণ্যপ্রানী বাজারে ধরপাকড় শুরু করার আদেশ দিয়েছে চীন সরকার।
চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪২৫ জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতি এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪ শত ৩৮ জন। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।
(10)

