Site icon changetv.press

করোনা ভাইরাসে মার্কিন নাগরিকের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। চীনের হুবেই প্রদেশের উহানে মৃত্যু হয়েছে তার।  শনিবার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ।

মার্কিন দূতাবাসের মুখপাত্র আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি’কে বলেন, আমরা নিশ্চিত করছি যে, করোনা ভাইরাসে আক্রান্ত ৬০ বছর বয়সী এক মার্কিন নাগরিক ৬ ফেব্রুয়ারি চীনের উহান নগরীর একটি হাসপাতালে মারা গেছে।

দূতাবাসের ওই মুখপাত্র বলেন, এ মৃত্যুতে আমরা ওই পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানাচ্ছি। তবে পরিবারটির গোপনীয়তা রক্ষার স্বার্থে এ ব্যাপারে আর কিছু জানানো হবে না।

(16)

Exit mobile version