Site icon changetv.press

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা ২৫৯

In this photo taken on January 25, 2020, medical staff wearing protective clothing to protect against a previously unknown coronavirus arrive with a patient at the Wuhan Red Cross Hospital in Wuhan. - The number of confirmed deaths from a viral outbreak in China has risen to 54, with authorities in hard-hit Hubei province on January 26 reporting 13 more fatalities and 323 new cases. (Photo by Hector RETAMAL / AFP)

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ২৫৯ জনে দাঁড়িয়েছে।এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে আক্রান্ত হয়েছেন ১১,৭৯১ জন। সরকারের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চীনের হুবেই প্রদেশ থেকে বেশিরভাগ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মারা যাওয়ার খবর পাওয়া গেছে। চীনের ৩১ টি প্রদেশের সবগুলোতেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।এ পর্যন্ত যুক্তরাজ্য, স্পেনসহ বিশ্বের প্রায় ২০ টি দেশে ছড়িয়েছে চীনের এই করোনা ভাইরাস।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

 

(5)

Exit mobile version