Site icon changetv.press

করোনা নিয়ে শি জিনপিংয়ের সমালোচনা করে ১৮ বছরের জেল

চীনের বিলিওনেওয়ার রেন ঝিকিয়াংয়ের ১৮ বছরের কারাদণ্ড হয়েছে। করোনা ভাইরাস নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সমালোচনা করেছিলেন দেশটির অবসরপ্রাপ্ত এ আবাসন ব্যবসায়ী।

মঙ্গলবার বেইজিংয়ের আদালত দুর্নীতির একাধিক অভিযোগে রেন ঝিকিয়াংকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি তার ৬ লাখ ২০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে শির পদক্ষেপের সমালোচনা করে নিবন্ধ লেখার পর গত মার্চ থেকে রেন ঝিকিয়াং নিখোঁজ ছিলেন। পরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। এর মধ্যে জনগণের অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ এবং রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে।

(0)

Exit mobile version