Site icon changetv.press

‘করোনা চলে যাওয়ার মতো নয়, তাকে নিয়েই বাঁচতে হবে ’

লকডাউন পরিস্থিতি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সেই সিদ্ধান্তের পক্ষ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, করোনা চলে যাওয়ার মতো ভাইরাস নয়। এটি আরো থাকবে। তাই করোনা ভাইরাস নিয়েই বাঁচতে শিখতে হবে।

ইমরান খান দরিদ্রদের সুবিধার্থে গণপরিবহন আবার চলাচল করার অনুমতি দেওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন। তিনি বলেন, ফেডারেল সরকার বিষয়টি নিয়ে প্রদেশ সরকারের সঙ্গে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করছে।

তিনি বলেন, ১৫০ মিলিয়ন পাকিস্তানবাসী করোনার কারণে ধুঁকছে। শুক্রবারই পাকিস্তানের বিভিন্ন প্রদেশের প্রশাসকদের স্থানীয়ভাবে পরিবহন পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ।

বলেন, আমেরিকা, চীন ও ইউরোপের দেশগুলোর মতো টানা লকডাউন চালানোর ক্ষমতা পাকিস্তানের নেই। দেশের আর্থিক বৃদ্ধির ওপরে বিশাল প্রভাব ফেলছে লকডাউন।

(0)

Exit mobile version