Site icon changetv.press

করোনায় মোদির চাচির মৃত্যু

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চাচি নর্মদাবেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত কয়েকদিন গুরুতর অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি গুজরাটের নিউ রনিপ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। প্রায় ১০ দিন আগে তার করোনা ধরা পড়ে। তখন থেকেই চিকিৎসা শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি বলেন, আমাদের কাকিমা নর্মদাবেন ১০ দিন আগে হাসপাতালে ভর্তি হন। করোনার কারণে তার শারীরিক পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। আজ তিনি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশটির স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ২৩ হাজার ১৪৪ জন। মৃত্যু হয়েছে দুই হাজার ৭৭১ জনের। এই নিয়ে এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯৭ হাজার ৮৯৪ জনে। সক্রিয় রোগীর সংখ্যা ২৮ লাখ ৮২ হাজার ২০৪ জন।

(4)

Exit mobile version