Site icon changetv.press

করোনায় দেশে আরও ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৭৩

প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহতা বাংলাদেশে আরও ব্যাপক আকারে বিস্তার লাভ করছে। আক্রান্ত ও মৃত্যু সংখ্যা প্রথমদিকে যতোটা কম ছিলো এখন তা বেড়ে চরম পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিন আইইডিসিআর থেকে করোনার ২৪ ঘন্টার ফলাফল জানানোর আগে বরাবরই সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে শুরু হয় ব্রিফিং।

আজও করোনায় দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের । এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২৮। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১,২৭৩ জন। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে আজ দুপুরে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে ২৪ ঘন্টায় আরও ৮ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষা করে ১,২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া আরও ২৫৬ জনসহ মোট সুস্থ ৪,৩৭৩ জন।

তিনি করোনা থেকে নিজেদের রক্ষার জন্য আবারও জণগনকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানান। বিশেষ করে ধুমপান না করতে সতর্ক করেন তিনি। বলেন, সচেতনতার বিকল্প কোনো উপায় করোনা থেকে বাঁচার রাস্তা নেই। সুতরাং ঘরে থাকুন, সামাজিক দুরত্ব মেনে চলুন এবং সুস্থ থাকুন।

সম্পূর্ন ব্রিফিং দেখতে চোখ রাখুন চেঞ্জ টিভি’র ইউটিউবে…

https://www.youtube.com/channel/UCWzOfBhVmuRmAd5bzxXP2CA

(0)

Exit mobile version