Site icon changetv.press

করোনার মধ্যেই ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান অথবা তার সমর্থিত গোষ্ঠী যদি ইরাকে মার্কিন সেনাদের ওপর লুকিয়ে হামলা চালায় তাহলে এর জন্য চরম মূল্য দিতে হবে। বুধবার এক টুইট বার্তায় এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হঠাৎ এই করোনা ভাইরাস প্রকোপের মধ্যে ট্রাম্প কেন এমন হুঁশিয়ারি দিলেন তা বিস্তারিত জানা যায় নি।

টুইট বার্তায় ট্রাম্প বলেন, তথ্য এবং বিশ্বাসের উপর ভিত্তি করে বলতে পারি ইরান এবং এর সমর্থক গোষ্ঠী লুকিয়ে মার্কিন সেনা অথবা ইরাকে থাকা সম্পদের ওপর লুকিয়ে হামলা করতে চাইছে। যদি তা হয় ইরানকে এ জন্য চরম মূল্য দিতে হবে।

এদিকে এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইরাকে ইরান বা এর সমর্থক গোষ্ঠী আবার হামলা চালাতে চায় এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দারা । এছাড়া সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনিও এক গণমাধ্যমে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরাকে উস্কানি দিচ্ছে। আর এসব বিবেচনা করে হয়তো ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।

 

 

(32)

Exit mobile version