Site icon changetv.press

করোনার প্রভাব: ইরানে ছাড়া পাচ্ছেন ৫৪ হাজার কারাবন্দি

ইরানে সরকারবিরোধীদের দাবি: ‘করোনায় মৃতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে’

ইরানে করোনা ভাইরাস ঠেকাতে অস্থায়ী ভাবে ৫৪ হাজার কারাবন্দিকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সরকার। ইরানের সরকারের পক্ষ থেকে মঙ্গলবার এমনটি জানানো হয়েছে।

ইরানের বিচার বিষয়ক মুখপাত্র গোলাম হোসেন ইসমাঈলি বলেন, কারাবন্দিদের মুক্তি দেয়ার আগে করোনা ভাইরাস পরীক্ষা করা হবে । যারা করোনায় আক্রান্ত নন তাদেরকেই ছেড়ে দেয়া হবে। তবে পাঁচ বছরের বেশি যাদের শাস্তি রয়েছে তাদেরকে ছাড়া হবে না।

এদিকে বৃটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের কথাতেও এই সত্যতা পাওয়া গেছে। ইরানে আটক বৃটিশ দাতব্য কর্মী নাজানিন জাঘারিকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। এই বিষয়ে টিউলিপ সিদ্দিক বলেন, আজ অথবা কালকের মধ্যে নাজানিন জাঘারিকে ছেড়ে দেয়া হতে পারে।

প্রাণঘাতী করোনা ভাইরাস ইতিমধ্যে বিশ্বের ৭৩ দেশে ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৯২ হাজার।

(26)

Exit mobile version