Site icon changetv.press

করোনাভাইরাস: সৌদি ফেরত দম্পতি হাসপাতালে

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সৌদি আরব থেকে আসা এক বয়স্ক দম্পতিকে হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল ইতালি ও স্পেন ফেরত দু’জনকে বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে গেল রোববার (৮ মার্চ) দেশে তিন জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়ার তথ্য জানায় জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)। তাদের মধ্যে দু’জন ইতালি ফেরত প্রবাসী ও একজন তাদের আত্মীয়।

(10)

Exit mobile version