Site icon changetv.press

করোনায় ট্রাম্পের গৃহীত ব্যবস্থা বিশৃঙ্খল: বারাক ওবামা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া করোনা ভাইরাস মহামারি মোকাবিলার ব্যবস্থাকে ‘বিশৃঙ্খল’ মন্তব্য করে কড়া সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

সম্প্রতি ওবামা প্রশাসনে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের সঙ্গে গোপন টেলিকনফারেন্সে এ মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই ৮০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে এই ভাইরাসটি। মহামারি নিয়ন্ত্রণে বেশ কয়েকবারই বিভিন্ন সমস্যার দায় ওবামা প্রশাসনের ঘাড়ে চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতদিন এ নিয়ে তেমন কোনও মন্তব্য করেননি বারাক ওবামা। এবার প্রথম করোনা নিয়ে মুখ খুললেন।

এদিকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে টেলিকনফারেন্সে আলাপকালে তাদের আগামী নির্বাচনে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের পক্ষে কাজ করার অনুরোধ জানান তিনি।

শান্তিতে নোবেল পাওয়া বারা ওবামা বলেন, এ নির্বাচন এতটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ আমরা কোনও বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াইয়ে যাচ্ছি না। আমরা স্বার্থপরতা, জাতিগত বিভক্তি ও একে অপরকে শত্রু ভাবার দীর্ঘমেয়াদী প্রবণতার বিরুদ্ধে লড়তে যাচ্ছি -আমেরিকানদের জীবনে এগুলো শক্ত বাধা হয়ে দাঁড়িয়েছে। এই একটি কারণেই বৈশ্বিক সংকট মোকাবিলা এতটা ফ্যাঁকাসে ও দাগযুক্ত হয়ে উঠেছে।

(8)

Exit mobile version