সারা বিশ্বের ন্যয় বাংলােদেশেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে ঘরে থেকে কর্মকাণ্ড পরিচালনা করতে বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নোয়াখালী জেলা প্রশাসনের (ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা) সঙ্গে কথা বলছিলেন তখন তিনি বলেন, এখানে আমাদের সঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের থাকতে পারতেন। কিন্তু আমি তাকে বাসা থেকে বের হতে নিষেধ করেছি। কোথাও না যেতেও বলেছি।
(22)

