Site icon changetv.press

এসএ টিভি থেকে চাকরিচ্যুত ৮ রিপোর্টার

বেসরকারি টেলিভিশন এসএ টেভি থেকে চাকরিচ্যুত কর্মীদের দাবি মেনে নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
প্রথম ধাপে চাকরিচ্যুত ১০ জন ছিলেন, এসএ টিভির ব্রডকাষ্ট ও প্রোগাম বিভাগের। এরপর আরো যোগ হয়েছেন ৮ জন। যার মধ্যে একজন ক্যামেরাম্যন ও সাতজন প্রতিবেদক। প্রতিদেবদকরা হলেন, জুনাইদ আলী সাকি, মঞ্জুর মিলন, মহসিন কবীর, মাহমুদুল হক, মাহমুদুল হাসান, আনোয়ার হোসেনসহ আরও দুইজন।
জানা যায়, সম্প্রতি ৮ জন কর্মীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাকরিচ্যুত করলে এসএ টিভির সামনে আন্দোলন শুরু করেন তারা।
গত কয়েকদিন থেকে সেই আন্দোলনের মুল কারণ ছিল কোন ধরনের অগ্রিম চিঠি বা কর্মকর্তাদের অগ্রিম জানানো হয়নি, কেন কি কারনে তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। তাই তারা চাকরিতে পুনর্বহাল এবং বেতন ও ইনক্রিমেন্ট নিয়মিত করার দাবি করে আসছিল। অবশেষে সেই বেতন পরিশোধের কথা সাংবাদিক ইউনিয়নের সাথে বোঝাপড়া হয়েছে বলে জানা যায়।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিউজে) এর সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, মালিকপক্ষ আমাদের দাবির বিষয়ে চুক্তি করেছেন। চাকরিচ্যুত আট জনের বকেয়া থাকলে তা পরিশোধ করা হবে। টার্মিনেশন বেনিফিট প্রদান করবে এবং আগামী পাঁচ দিনের মধ্যে তা পরিশোধ করা হবে। এছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাটাইয়ের বিষয়ে সতর্ক থাকতে হবে, যা চুক্তিতে উল্লেখ রয়েছে।
তবে বেতন পরিশোধের বিষয়টি শ্রম আইনের অনুযায়ী সম্পন্ন হবে । গতকাল ১১ নভেম্বর বুধবার সন্ধার পরে পরে তাদের বেতন ও ইনক্রিমেন্ট পরিশোধে মালিকপক্ষ রাজি হয়েছেন। তাদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সাথে ডিউইজের বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয় । আর বেতনসহ অন্যান্য কিছু সুযোগ -সুবিধা শ্রম আইনের মাধ্যমে সম্পন্ন হবে বলে জানান ডিইউজের এক সিনিয়র সাংবাদিক। তবে চাকরি পুনর্বহাল হবেনা।

(39)

Exit mobile version