Site icon changetv.press

‘এবি পার্টি জামায়াতের ভিন্ন কোনো চেহারা কিনা তা সময় বলে দেবে’

এবি পার্টি জামায়াতের ভিন্ন কোনো চেহারা কিনা তা ভবিষ্যতে তাদের কাজ বলে দেবে।

চেঞ্জ টিভি’র একান্ত ফোনালাপে এমন মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক।

বলেন, নতুন এই পার্টি যেভাবে আগামীর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কথা বলছে তাতে করে পজিটিভ বলা যায়। সামাজিক ন্যয়বিচার, মানবিক মর্যাদা, মুক্তিযুদ্ধ ইত্যাদি কথাগুলো শুনতে ভালোই লাগছে। তবে তারা জামায়াতের কোনো ভিন্ন চেহারা কিনা তা সময় বলে দেবে বলেও তিনি জানান।

এছাড়াও তিনি বর্তমান সরকারের নেয়া করোনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে বলেন, করোনা প্রতিরোধে সরকারের কাজগুলোর সমন্বয়হীনতা রয়েছে। সারাদেশে স্বাস্থ্যখাতে একটা ভঙ্গুর অবস্থা বিরাজ করছে।

বিস্তারিত….https://www.youtube.com/watch?v=jhO0LDnzYGw&t=7s

(24)

Exit mobile version