Site icon changetv.press

এবার কৃষ্ণাঙ্গ হত্যার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড পুলিশের হাটুর চাপে যেভাবে প্রাণ হারায়, এবার সেই ভঙ্গি করে অনুশীলনে অভিনব প্রতিবাদ জানিয়েছেন লিভারপুলের সব ফুটবলাররা। তবে অন্য সবার চেয়ে কৃষ্ণাঙ্গ ফুটবলারদের ক্ষোভ একটু বেশি প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস অঙ্গরাজ্যের পুলিশের হাতে জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় এমন অভিনব প্রতিবাদে সামিল হয়েছে ক্রীড়াঙ্গন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন ম্যাচনচেস্টার ইউনাইটেডের দুই সুপারস্টার পল পগবা ও জেসি লিংগার্ড। প্রায়শই বর্ণবাদের শিকার হওয়া মারিও বালোত্তেলিও প্রতিবাদের সামিল হয়েছেন।

জার্মান লিগেও প্রতিবাদ চলছে। বরুশিয়া ডর্টমুন্ডের ইংলিশ ফরোয়ার্ড জর্ডান সানচো গোল করার পর জর্জ ফ্লয়েড হত্যার বিচার দাবি করেছেন।

(0)

Exit mobile version