মুন্সিগঞ্জে এক মেডিকেল অফিসারসহ ৭ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, গজারিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারের করোনা শনাক্ত হয়েছে।
গতরাতে আইইডিসিআর থেকে নিশ্চিতের পর চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় ঢাকায়। সেইসাথে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধের নির্দেশ দেয়া হয়। এদিকে, সদর উপজেলায় এক নারীসহ শ্রীনগর, টঙ্গিবাড়ি ও সিরাজদিখানে শনাক্ত হয়েছেন ৫ জন।
(30)

