জেএসসি বদলি পরীক্ষা দিতে গিয়ে আটক হয়েছে এইচএসসি পড়ুয়া ছাত্র মনিরুল ইসলাম। ঘটনাটি ঘটেছে নওগাঁর সাপাহার সরফতুল্লাহ ফাজিল ডিগ্রী মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে।
ওই ভুয়া পরীক্ষার্থী উপজেলার শুটকিডাঙ্গা গ্রামের দুরুল হুদার ছেলে মনিরুল ইসলাম। জয়দেবপুর ইসলামিয়া মাদ্রাসার ছাত্র জেডিসি পরীক্ষার্থী হিসেবে সরফতুল্লাহ্ ফাজিল ডিগ্রী মাদ্রাসায় নাম পরিবর্তন করে পরীক্ষা দিতে গিয়ে পুলিশের কাছে আটক হয়েছে।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে ওই ছেলেকে দেখে সন্দেহ হয়। এ সময় কথা বার্তার এক পর্যায়ে তাকে হাতে-নাতে আটক করে। পরে গঠিত ভ্রাম্যমান আদালতে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
(16)

