Site icon changetv.press

উহানে ফের করোনার থাবায় বেড়েছে আতঙ্ক

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হিসাবে গত কয়েক মাস ধরে বারবার শিরোনামে উঠে এসেছে চীনের উহান শহর। কেউ বলেন, উহানের মাছের বাজার থেকে ছড়িয়েছে ভাইরাস, কেউ বলছেন উহানের ভাইরোলজি ল্যাবরেটরি থেকে নাকি বেরিয়ে এসেছে করোনা ভাইরাস।

এবার করোনামুক্ত হওয়ার ৩৭ দিন পর নতুন করে উহান শহরে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। আক্রান্ত এক ব্যক্তির অবস্থা সঙ্কটজনক। তার স্ত্রীও করোনা আক্রান্ত, তবে তার কোনো উপসর্গ নেই। কিন্তু এবার ফের আক্রান্তের সন্ধান পাওয়ায় আতঙ্ক বাড়ল।

মনে করা হচ্ছে পুরনো কমিউনিটি ট্রান্সমিশনের জেরেই এই সংক্রমণ হয়েছে। ওই এলাকায় ২০ জনের শরীরে করোনা পজিটিভ বলে জানা গেছে। যদিও চীনের ন্যাশনাল ও লোকাল হেলথ কমিশন উপসর্গবিহীন করোনা আক্রান্তদের হিসেবের মধ্যে ধরে না।

৭৬ দিনের লকডাউন শেষে ৮ এপ্রিল উহানের সীমান্ত খুলে দেওয়া হয়েছে। এই নিয়ে উহানে শহরে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৩৩৪ জন।

(18)

Exit mobile version