২০ জানুয়ারি কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে। এএফপির খবরে বলা হয়, কানাডার যেসব নাগরিক প্রতিদিনের খাবার জোটাতে পারেন না, তাদের মৃত্যুর আশঙ্কা বেশি।
কানাডার প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর করা এই জরিপে দেখা গেছে, খাবার জোটাতে যারা সামর্থ্য, তাদের তুলনায় যারা সামর্থ্য নন, তাদের মধ্যে সংক্রামক রোগ, অনিচ্ছাকৃত আঘাত ও আত্মহত্যার হার দ্বিগুণ।
নিবন্ধের লেখক টরন্টো বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল ফেলো লিড ফেই মেন থমসন রয়টার্স ফাউন্ডেশনকে বলেন, প্রথম বিশ্বের দেশে আমরা তৃতীয় বিশ্বের মতো সমস্যা খুঁজে পেয়েছি।
তিনি বলেন, কানাডায় খাদ্য নিরাপত্তাহীন লোকজন সংক্রমণ ও মাদক সেবনের মতো সমস্যার মুখোমুখি হচ্ছে, যেমনটা আমরা উন্নয়নশীল দেশে হতে দেখি। ফলাফলও বেশ অন্য রকম। কানাডার মতো উন্নত বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতা এখনও মৃত্যুর কারণ।
(48)

