Site icon changetv.press

ইয়াবাসহ এনজিও কর্মী আটক

রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে গোপন সংবাদের ভিক্তিতে এক এনজিও নারী কর্মীকে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, কক্সবাজার-টেকনাফ সড়কে রামু-মরিচ্যা বিজিবি’র যৌথ চেকপোস্টে এক এনজি’ও কর্মীকে ৯৫০ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃত এনজিও কর্মীর নাম মুবিনা ইয়াসমিন। তার বাড়ি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে বলে জানা গেছে। মুবিনা ইয়াসমিন’কে বিজিবি রামু থানায় সোপর্দ করার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

(47)

Exit mobile version