Site icon changetv.press

ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সৌদি

সম্প্রতি সৌদি আরবের দুটি তেল শোধনাগারে  হামলার জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-যুবায়ের ইরানকে সরাসরি দায়ী করেছেন। হামলার জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তিনি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার জন্য যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো ইরানের। এই হামলার পূর্ণ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে তিনি জানান। রিয়াদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা মিত্র দেশগুলোর সাথে যোগাযোগ রাখছেন এবং পূর্ণ তদন্ত শেষ করার পর যথাযথ ব্যবস্থা নেবেন।

এর আগে যুক্তরাষ্ট্র সৌদি আরবে নিজেদের সেনা পাঠানোর ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সতর্ক করে বলেছেন, ‘যেকোনো ধরণের আক্রমণ প্রতিরোধে ইরানের প্রস্তুতি নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, সতর্ক থাকুন। একটি সীমিত আক্রমণ সীমিত থাকবে না। আমরা যেকোনো হামলাকারীকেই তাড়া করবো। হামলাকারীর চূড়ান্ত ধ্বংস পর্যন্ত আমরা চালিয়ে যাবো’।

(7)

Exit mobile version