Site icon changetv.press

ইতালিতে ২৪ ঘন্টায় ১৬৮ জনের মৃত্যু

Two tourists from Argentina wearing respiratory masks walk while holding a tourist map in Piazza Duomo in Milan, on March 5. 2020. - Italy closed all schools and universities until March 15 to help combat the spread of the novel coronavirus crisis. The government decision was announced moments after health officials said the death toll from COVID-19 had jumped to 107 and the number of cases had passed 3,000. (Photo by Piero CRUCIATTI / AFP)

ইতালিতে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারালো ১৬৮ জন। যা দেশটিতে একদিনে মৃত্যুর ক্ষেত্রে রেকর্ড। এর ফলে ইউরোপীয় দেশটিতে নভেল করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৩১ জনে; আক্রান্ত ১০ হাজারের বেশি।

রোমের কর্মকর্তারা জানিয়েছেন, ইতালিতে নতুন করে আরও প্রায় ১ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও একদিনের ব্যবধানে ৫৪ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ৮ হাজারের বেশি। বিশ্বের ১১৯টি দেশে ৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ভাইরাসটিতে, সংক্রমিত ১ লাখ ১৮ হাজারের বেশি।

(16)

Exit mobile version