জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি পিছিয়ে ফের আগামী ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত মূলতবী করেছেন আদালত।
স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা দিতে মেডিকেল বোর্ড সময় আবেদন করলে আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
এই জামিন আবেদনের ওপর শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় বুধবার (৪ ডিসেম্বর) রাত থেকেই ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্ট চত্বর এলাকায় ব্যাপক ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নামে এই ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে।
(6)

