Site icon changetv.press

আফগানিস্তানে দাফন অনুষ্ঠানে বোমা হামলা; নিহত ৪০

আফগানিস্তানের নানগারহার প্রদেশে এক পুলিশ কমান্ডারের দাফন অনুষ্ঠানে বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে।

আজ দুপুরে দাফন অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে আত্মঘাতী কোনো হামলাকারী এ বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। কে বা কারা এ হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

নানগারহার প্রদেশ গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেন, ওই দাফন অনুষ্ঠানে গিয়ে বোমা হামলার শিকার হয়ে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, সোমবার হার্ট অ্যাটাকে মারা যান স্থানীয় এক পুলিশ কর্মকর্তা। তারই জানাজা ও দাফনে জড়ো হয়েছিলেন এসব মানুষ।

এদিকে এর দায় স্বীকার করেনি তালেবান বা আইএস কেউই। পাকিস্তানের সীমান্তবর্তী হওয়ায় এ অঞ্চলে তালেবানের পাশাপাশি আইএস জঙ্গি গোষ্ঠীও সক্রিয় রয়েছে। আইএস হটাতে বর্তমানে তৎপর রয়েছে তালেবান ও সরকারিসহ বিদেশি বাহিনী। অন্যদিকে আইএস প্রায়ই বোমা হামলা চালাচ্ছে আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে। রাজধানী কাবুলে মার্চের শেষদিকে একটি শিখ মন্দিওে বোমা হামলা চালিয়ে ২৫ জনকে হত্যা করে আইএস।

(0)

Exit mobile version