Site icon changetv.press

‘আপনি শেষ কবে গোসল করেছেন ? মনে নেই’

একবার বা দুবার নয়, সাতটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের মালিক এখন পপশিল্পী লেডি গাগা ।

রেকর্ডের তালিকায় যোগ হয়েছে একটি অস্কার, নয়টি গ্র্যামি অ্যাওয়ার্ড, সং রাইটার্স হল অব ফেম অ্যাওয়ার্ড, আর্টিস্ট অব দ্য ইয়ার, উইম্যান অব দ্য ইয়ার, গ্রেটেস্ট উইম্যান ইন মিউজিকসহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার ।

সম্প্রতি এই গায়িকা তার ব্যস্ততম সময়ের ফাঁকে এক প্রশ্নের জবাবে ব্যাপক আলোড়ন  তুলেছেন । গত ১৯ ডিসেম্বর টুইটার অ্যাকাউন্টে ব্যক্তিগত সহকারীর সঙ্গে নিজের কথোপকথন তুলে ধরে ‘শ্যালো’ খ্যাত এই গায়িকা লিখেছেন, ‘আমার ব্যক্তিগত সহকারী জানতে চেয়েছিল, আপনি শেষ কবে গোসল করেছেন? আমি উত্তরে বলেছি, মনে নেই।’ এর পাশাপাশি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘এলজি৬’, যার অর্থ হলো-‘লেডি গাগার ষষ্ঠ অ্যালবাম’।

উল্লেখ্য, লেডি গাগার জনপ্রিয় গান ‘শ্যালো’ । যে গান দিয়ে তিনি খ্যাতি অর্জন করেছেন । ২০০ কোটি টাকা মূল্যের হিরার নেকলেস পরে ৯১ তম অস্কারের লালগালিচায় দ্যুতি ছড়ান এই গায়িকা । সবাই জানে ‘আ স্টার ইজ বর্ন’ নামের একটা চলচ্চিত্র দিয়ে গায়িকা থেকে রীতিমতো হলিউডের নামী নায়িকা হওয়ার গল্পটাও ।  যে সময় সেরা অভিনেত্রী বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছেন তিনি ।

(9)

Exit mobile version