Site icon changetv.press

আন্দোলনের ইতি টানলো বুয়েট শিক্ষার্থীরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় শুরু হওয়া আন্দোলন প্রায় দুই মাস ধরে চলার পর আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

আজ বুয়েটের শহীদ মিনারে শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন। সব দাবি মেনে নেয়ায় সংবাদ সম্মেলনে বুয়েট প্রশাসনকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা। সেই সঙ্গে তারা আগামী ২৮ ডিসেম্বর আসন্ন টার্ম পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলেও জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুর রহমান সায়েম। তিনি বলেন, এতদিন ধরে একাডেমিক ক্ষেত্রে প্রশাসনকে যে অসহযোগিতা করা হয়েছিল তার সমাপ্তি হলো। এখন থেকে আমরা প্রশাসনকে একাডেমিক কাজে সহায়তা করবো। আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া টার্ম পরীক্ষায় অংশগ্রহণ করবো। আমাদের সব দাবি মেনে নেয়ায় প্রশাসনকে ধন্যবাদ।

(20)

Exit mobile version