Site icon changetv.press

আনভীরের আগাম জামিন হচ্ছে না

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার (২১) লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন সুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। তবে লকডাউনের কারণে কোনও আগাম জামিন আবেদনের ওপর শুনানি হচ্ছে না।

আজ বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ থেকে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে হাইকোর্টে অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন শুনানি বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে বুধবার (২৮ এপ্রিল) এ ঘটনায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন সায়েম সোবহান আনভীর। মামলাটি হাইকোর্টের কার্যতালিকায় ১৪ নম্বর ক্রমিকে রাখা হয়েছিল। জামিন আবেদনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আব্দুল বাসেত মজুমদারের শুনানি করার কথা ছিল।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

(0)

Exit mobile version