Site icon changetv.press

আওয়ামী লীগের সম্মেলনে বিএনপি নেতাদের আমন্ত্রণ

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ সিপু গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কার্ড পৌঁছে দেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু এ কার্ড গ্রহণ করেন।

বিএনপির চারজন নেতার নামে আলাদা চারটি কার্ড দিয়ে গেছেন বলে জানান জিয়াউদ্দিন সিপু।

যাদের নামে কার্ড দেয়া হয়েছে তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস।

দেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন আগামী ২০ ও ২১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। তিন বছর পর পর আওয়ামী লীগের এ জাতীয় সম্মেলন হচ্ছে।

(11)

Exit mobile version