Site icon changetv.press

অস্কারের জন্য বাংলাদেশ থেকে মনোনীত ‘ইতি তোমারই ঢাকা’

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৩তম আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশী ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশ থেকে লড়বে ইমপ্রেস টেলিফিল্মের অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে আশির্বাদ চলচ্চিত্রের কার্যালয়ে দুটি ছবি দেখার পর ‘ইতি তোমারই ঢাকা’ ছবিকে ৯৩তম অস্কার বাংলাদেশ কমিটি চূড়ান্ত করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অন্যটি হলো খনা টকিজের ‘মেইড ইন বাংলাদেশ’।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি ও অস্কার কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান, চলচ্চিত্র গবেষক অধ্যাপক আবদুর সেলিম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র চিত্রগ্রাহক পঙ্কজ পালিত এবং চলচ্চিত্র নির্মাতা শামীম আকতার।

‘ইতি তোমারই ঢাকা’ ছবির ১১টি গল্প মূলত ঢাকা শহরে বাস করা এগারো ধরনের মানুষদের প্রতিনিধিত্ব করেছে। শহরের বুকে তাদের প্রত্যেকের জীবনযুদ্ধে টিকে থাকার যে যন্ত্রণা, তা দেখানো হয়েছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অর্ধ শতাধিক অভিনয়শিল্পী। তাদের মধ্যে রয়েছেন- ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, নুসরাত ইমরোজ তিশাজসহ আরও অনেকে।

(4)

Exit mobile version