Site icon changetv.press

অসুস্থ বাবাকে বাড়ির উঠানে ফেলে রেখেছে সন্তান

অসুস্থ বাবাকে বাড়ির উঠানে ফেলে রেখেছে তার সন্তানরা। ঘটনাটি ঘটে লক্ষীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মেঘনা রোড সংলগ্ন স্বর্প্ন মহলের সামনে। শুক্রবার (৯ জুন) সকাল থেকে সন্তানের ঘরের সামনে বাবা অসুস্থ শফিকুল ইসলামকে (৯৫) পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানায়, অসুস্থ শফিকুলের ৪ ছেলে ও ৩ মেয়ে। দীর্ঘদিন যাবত তিনি বাধ্যকজনিত রোগে ভুগছেন। গত দুই বছর আগে তিনি সন্তানদের সম্পত্তি ভাগ করে দেন। তার এক ছেলে বিজিবিতে চাকুরি করে, আরেক ছেলে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত, একজন মারা গেছে এবং অন্যজন প্রবাসী। সকল ছেলেই প্রতিষ্ঠিত। সবারই বিলাশবহুল বাড়ি রয়েছে। তারপরও অসুস্থ বাবার পরিচর্যা করতে অপারগতা প্রকাশ করে ছেলেরা। তারা তাদের বাড়ির বাহিরে উঠানে ফেলে রাখে অসুস্থ বাবাকে।

এই ঘটনায় স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থালে যান এবং বিষয়টি বিস্তারিত শুনে ছেলেদেরকে অসুস্থ বাবার দায়িত্ব নিতে বলেন। কিন্তু ছেলেরা কেউ তাদের বাবাকে নিতে রাজি না হওয়ায় অসুস্থ শফিকুলের বড় মেয়ে সুরাইয়া তার বাবাকে তার বাড়িতে নিতে ইচ্ছে প্রকাশ করেন।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বলেন, বৃদ্ধ লোকটি অসুস্থ হওয়ায় কোন ছেলেই তাকে বাড়িতে রাখতে চাচ্ছে না। তারা তাকে বাড়ির বাহিরে ফেলে রেখেছে। পরে অসুস্থ শফিকুলের এক মেয়ে এসে তাকে নিতে ইচ্ছা পোষন করে। আমরা আমাদের ব্যবস্থাপনায় তাকে তার মেয়ের বাড়িতে দিয়ে এসেছি।

(0)

Exit mobile version