Site icon changetv.press

অতিরিক্ত মাদক সেবনে মৃত্যু হলিউড তারকার?

মারা গেছেন হলিউড তারকা মাইকেল কেনিথ উইলিয়ামস। সোমবার ব্রুকলিনের নিজ বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বয়স হয়েছিল ৫৪ বছর। নিউ ইয়র্ক পুলিশের সন্দেহ করছে অতিরিক্ত মাদক সেবনের কারণে মৃত্যু হয়েছে তার।

অভিনেতার মুখপাত্র মারিয়ান্না সাফরান মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘অভিনেতার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে।’

পুলিশ ধারণা করছে, অতিরিক্ত হিরোইন সেবনের ফলে মৃত্যু হয়েছে অভিনেতার। তবে তথ্যটি নিশ্চিত করা হয়নি। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরে জানানো হবে।

 

(0)

Exit mobile version